বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ধর্মঘটে সাড়া নেই : পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

পেট্রোল পাম্প মালিকদের একাংশের ডাকা ধর্মঘটে সায় দেননি অধিকাংশ পেট্রোল পাম্প মালিক। একারণে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

তিন দফা দাবি আদায়ে পেট্রোলপাম্পের মালিকদের একাংশের আজ থেকে ধর্মঘট পালন করার কথা। তবে গতকাল রাতেই মালিকদের দাবির একটি শর্ত পূরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

এব্যাপারে পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি দাবি পূরণ হলেও কমিশন বাড়ানোর মূল দাবি মানা হয়নি। সরকারের পক্ষ থেকে আলোচনার জন্যও ডাকা হয়নি। তাই কর্মসূচি চলমান থাকবে। পাম্প থেকে তেল সরবরাহ এখনো স্বাভাবিক। তবে তেল উত্তোলন বন্ধ থাকলে কাল থেকেই পাম্পে তেল সরবরাহ কমতে থাকবে বলে জানান তিনি। আগামীকাল অনেক পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে তারা সম্পূর্ণ পেট্রোলপাম্প মালিকদের প্রতিনিধিত্ব করে না। এর বাইরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নামে আরো একটি সংগঠন আছে। এটি পেট্রোলপাম্পের মালিকদের পুরোনো ও বড় সংগঠন হিসেবে পরিচিত। আজ দুপুরে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

 

পেট্রোল পাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250